- Report71 News Desk
- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ১১:২২ এএম
কলাপাড়ায় বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর পুলিশের হাতে দুই যুবক
পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনির পর দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন ইউনিক পরিবহনের বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের বিকট শব্দে বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়রা দুই যুবককে আটক করে মারধর করেন। একপর্যায়ে টহল পুলিশের সহযোগিতায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক দুই যুবকের মধ্যে নিপু হাওলাদার নামের একজন গণপিটুনিতে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপর যুবক আদিল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিএইচএস নিউজকে জানান, রাতে বাসস্ট্যান্ডে দুই যুবক ককটেল সদৃশ কিছু একটা বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় লোকজন ও টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়দের মারধরে নিপু নামের একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, আহত নিপুর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তিনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। আদিল নামের অপর যুবক পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ স্থানীয়ভাবে উঠেছে। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি।
এই বিভাগের আরো খবর
-
পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্ট্যান্ড এলাকায় ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনির পর দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর মধ্যে একজনের মূল উত্তরপত্র (খাতা) পাওয়া...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা: কেম এম বাবরের ক্লিনিকে হামলা ও ভাংচুর করছে আওয়ামী লীগ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!