শিরোনামঃ

নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা।


সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা এবং পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরে বক্তারা বলেন, একই ইউনিয়ন পরিষদ বা নির্ধারিত এলাকায় একজনের পরিবর্তে একাধিক বা তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে নিকাহ্ রেজিস্ট্রারদের নিয়োগকালীন নির্ধারিত অধিক্ষেত্র বিভক্ত বহাল রাখতে হবে।এছাড়াও তারা নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর নির্ধারণ করার দাবী জানান।


বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী মাওলানা অলিউর রহমান এর সঞ্চালনায় কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, 

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় নেতা কাজী মামুনুর রশীদ,বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির বরিশাল জেলার সহ সভাপতি কাজী মাওলানা মোঃ ইসমাইল হোসেন,সহ সভাপতি কাজী মাওলানা আঃ হালিম জমিদার প্রমুখ। 


এ সময় সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও নিকাহ্ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?