শিরোনামঃ

গোপালগঞ্জ-০২ আসনেরে এমপির ক্লিনিকে হামলা ও ভাংচুর


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা: কেম এম বাবরের ক্লিনিকে হামলা ও ভাংচুর করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এসময় ক্লিনিকের আসবাবপত্র বের করে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে।


আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা।


জানাগেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সংসদ সদস্য ডা: কেম এম বাবরের ক্লিনিক আরাফ ক্লিনিকের সামনে সামনে জড়ো হয়। এক পয্যায়ে ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিযে দেয়। এই ক্লিণিকের নিচতলায় এমপি ডা: কে. এম বাবরের ব্যক্তিগত একটি অফিস ছিলো। এ ঘটনার পর ওই ক্লিণিক থেকে রোগীরা অন্যত্র চলে যায়।


এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বিত্তরা।এছাড়া, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?