শিরোনামঃ

বামনায় ডেঙ্গু প্রতিরোধে বাজার ও ভূমি অফিসের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান


মাসুদ রেজা ফয়সাল:

‘ডেঙ্গু প্রতিরোধে আমরা সচেতন, আমরা প্রস্তুত’ স্লোগানকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার ও ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্প ও ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সালেহ হাওলাদার, জাগোনারীর কো-অর্ডিনেটর মো. শাহীন, ডৌয়াতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মহসিন, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম রাজাসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বাজার কমিটির প্রতিনিধিরা।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?