শিরোনামঃ

গোপালগঞ্জে শিক্ষার্থী হত্যার ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কলেজ শিক্ষার্থী হত্যার ২৪ ঘণ্টার মধ্যে যৌথভাবে অভিযান চালিয়ে স্বপন মোল্লা (৪৩) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি। 


আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।


এসআরবি-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত স্বপন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত সহিদ মোল্যার ছেলে। 


এসআরবি-৬, খুলনা ক্যাম্প এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস জানান, গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী হত্যার আসামী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে হত্যার মামলার দুই নং এজারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেফতার করা হয়। 


তিনি আরো জানান, এ ঘটনায় বাকি আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষ করে ফেরার পথে গোপালগঞ্জ সরকারি কলেজের কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূইয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত জুবায়ের ভূঁইয়ার বাবা রমজান আলী ভুইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?