- প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫ পিএম
ভোলায় লুটপাট ও নারীদের উপর হামলার অভিযোগ
সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
ভোলা।।
ভোলায় শান্তিপূর্ণভাবে সারাদেশের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ভোলা সদর আসনের নির্বাচন। তবে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীদের ওপর হামলারও অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শান্তিরহাট বাজার ও ডাক্তার বাড়ী এলাকায় ঘটে। হামলায় তানিয়া, সামিরা ও ফজলুর রহমান নামের তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, হামলাকারীরা স্থানীয় শুভ, সুমন বৌদ্ধ ও রোহান—যারা সাবেক ইউপি চেয়ারম্যান আবু নোমানের সমর্থক হিসেবে পরিচিত। তারা চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নারীদের মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এ ঘটনার প্রতিবাদে ১৪ ফেব্রুয়ারি বিকেলে শান্তিরহাট বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাকির ফরাজী ও গণঅধিকার পরিষদের নেতা ফখরুল ইসলাম। বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা সাবেক চেয়ারম্যান আবু নোমানকে হামলার নির্দেশদাতা হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগী পরিবার ভোলা থানায় একটি মামলা দায়ের করেছে।
ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!