- প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪০ পিএম
গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসকদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মাঠপর্যায়ের জনপ্রতিনিধিরা তাদের এলাকার উন্নয়নমূলক নানা সমস্যার পাশাপাশি প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এছাড়াও ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক মর্যাদা হারানোর ক্ষোভ প্রকাশ করেন একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তাদের দাবি, মাঠপর্যায়ে কাজের পরিবেশ জটিল হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের কাছ থেকে কাঙ্ক্ষিত সম্মান পাচ্ছেন না তারা।
একই সাথে চরম বৈষম্যের অভিযোগ তোলেন পরিষদগুলোর সংরক্ষিত নারী সদস্যরা। তিন ওয়ার্ডের দায়িত্ব পালন করলেও তারা পুরুষ সদস্য ও ইউপি থেকে উপযুক্ত সম্মান এবং ন্যায্য উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না বলে অভিযোগ জানান। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
অন্যদিকে, পুরুষ সদস্যরা নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনের কাছে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের জোর দাবি জানান।
জনপ্রতিনিধিদের সব অভাব-অভিযোগ ও সমস্যার কথা গুরুত্ব সহকারে শোনেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি ধাপে ধাপে সব সমস্যার সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দেন এবং সবাইকে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার আবুজার মোঃ ইজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাফিজ মাস্টার বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
বরিশালে জমজম নার্সিং কলেজের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর নগরীর বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল...
-
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ...
-
গৌরনদী (প্রতিনিধি) :বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!