- প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ০৬:২৯ পিএম
বাগেরহাটে সৌচাগার থেকে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে নিজ বাড়ির সৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সৌচাগার থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মুসলিমা খাতুন সীমা ওই এলাকার ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। শেখ আসাদ স্থানীয় যাত্রাপুর বাজারে একটি দোকান পরিচালনা করেন। তাদের ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, প্রাথমিকভাবে মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও শরীরে রক্তের দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও জানান, রোববার দুপুরে নিহত গৃহবধু রান্নাঘরে কাজ করছিলেন। পরে দীর্ঘ সময় সৌচাগারের দরজা বন্ধ থাকায় তার মেয়ে পরিবারের অন্য সদস্যদের খবর দেয়। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নারী মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে একাধিকবার চিকিৎসা নিয়েছেন। অতীতেও তিনি আত্মহানির চেষ্টা করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সব দিক বিবেচনায় নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!