- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ০৮:৪০ পিএম
ডেঙ্গু প্রতিরোধে ডৌয়াতলা বাজারে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের বাজারে যত্রতত্র গড়ে ওঠা ময়লার স্তূপ পরিষ্কারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক বিস্তার ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
অভিযানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মামুন খান। তিনি বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণে কর্মীদের সাথে সরাসরি অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত বক্তব্য প্রদানকালে মো. মামুন খান বলেন, "বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও ডেঙ্গুর ভয়াবহ হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত রাখতেই এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। কেবল প্রশাসনিক বা সামাজিক সংগঠন নয়, আমাদের নিজেদের সুরক্ষায় নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার।"
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডৌয়াতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাজীব হোসেন রাজু, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ ও স্থানীয় ব্যবসায়ীরা। পরিচ্ছন্নতা অভিযান শেষে বাজার এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে নানা সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!