শিরোনামঃ

ডেঙ্গু মশাকে বেয়াদব আখ্যা দিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ আজমুল হক


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ডেঙ্গু মশাকে বেয়াদব আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার ও ঢাকা বিভাগের স্থানীয় সরকার পরিচালক মো: আজমুল হক বলেছেন, এডিস মশা আগে দিনে কামড়ালেও এখন রাতে কামড়াচ্ছে। ডেঙ্গু মশা এখন শুধু পরিষ্কার পানিতেই জন্মায় না, ময়লা পানিতেও জন্মায়। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে তাদের বাড়িঘর অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যাপক প্রচারনা চালাতে হবে। তবেই আমরা ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবো।


আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী ৩মাস মেয়াদি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার আরো বলেন, আমাদের শহর দ্রুত বাড়ছে। শহর দ্রুত বাড়ার কারনে ময়লা আবর্জনাও বেড়ে যাচ্ছে। ফলে এটা ব্যবস্থাপনা করা খুব দু:স্কর। তাই ময়লা ব্যবস্থাপনা আমাদের নিজেদের থেক করতে হবে। ময়লা পরিস্কার করার দায়িত্ব স্তানয়ি সরকার বিভাগের। তাই সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে।


এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিক উজ্জামান, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অমল চন্দ্র পাল, সহকারী পরিচালক ডা. নিয়াজ মাহামুদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মাদ ফারুক, গোপালগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) রুলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহম্মেদসহ গোপালগঞ্জ জেলা পরিষদ, জেলা প্রশাসন, গোপালগঞ্জ পৌরসভা ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।


এদিন অর্ধ-শতাধিক ম্রমিক নিয়ে প্রধান অতিথি ও জেলা পরিষদ প্রশাসক গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট ও জেলা পরিষদ প্রাঙ্গন পরিষ্কার করেন।


গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান বলেন, ডেঙ্গু মশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে এরা দিনে রাতে সবসময় কামড়ায়। একারনে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যার যার অফিস ও বাসাবাড়ি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার সর্বত্র সচেতনতা সৃষ্টির জন্য কাজ করবো। আমাদের এই কার্যক্রম চলবে আগামী তিনমাস পর্যন্ত। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?