- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৮:০১ পিএম
ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে পাহারাদারদের বেঁধে জুয়েলারিসহ আট দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিজি’কে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। বুধবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জালাল মুন্সিগঞ্জ সদর থানার বানিয়াল মহেশপুর গ্রামের কাসেম মিজি’র ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গত ৮ অক্টোবর রাতে সশস্ত্র মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে সাহেবেরচর বাজারে পাহারাদারদের বেঁধে ডাকাতি করে। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ওসি আরও বলেন, নদীপথে স্পীডবোড ব্যবহার করে ডাকাতি করে জালাল। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!