- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ০৫:৫৪ পিএম
চরফ্যাশনের বিশিষ্ঠ স্বর্ণ ব্যবসায়ী টিটু দেবনাথকে গ্রেফতারের প্রতিবাদে দোকানপাট বন্ধ, বিক্ষোভ।
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে মা লক্ষ্মী জুয়েলার্সের প্রোপাইটর টিটু দেবনাথকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনার প্রতিবাদে স্বর্ণ শিল্প মালিক সমিতির ডাকে মঙ্গলবার সকাল ১১টায় একযোগে উপজেলার স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
মঙ্গলবার (২৮জুলাই) সকাল থেকে চরফ্যাশন বাজারের সকল স্বর্ণের দোকান বন্ধ রাখা হয়। পরে ব্যবসায়ীরা জনতা রোডে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ সভায় মিলিত হয়ে টিটু দেবনাথের গ্রেফতারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
শেষে সাংবাকিদেরকে এক ব্রিফিং স্বর্ণ মালিক সমিতির সেক্রেটারি মহাসিম মিয়া বলেন, প্রশাসন মন চাইলে স্বর্ণ ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে-
স্বর্ণ ব্যবসায়ীদের নেতা মহাসিন আরো বলেন,সরকারের ট্রাক্স বৈধ্য লাইসান্স থাকা স্বত্বেও একজন ব্যক্তির কথা শুনে গ্রেফতার করা ঠিক হয়নি,ওই ব্যবসায়ীকে দ্রুত মুক্তি না দিলে দোকানপাট বন্ধ করে আনন্দোল চলবে।
স্বর্ণ মালিক সমিতির সভাপতি লুফর রহমান বলেন, স্বর্ণ বন্ধক রাখা কি অন্যায় যদি না হয় তাহলে কেন একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ীকে তদন্ত না করে গ্রেফতার করে সম্মানহানি করছে এর তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাই
স্বর্ণ ব্যবসায়ী ছালাউদ্দিন বলেন, নিশর্তভাবে মুক্তি না দিলে সড়ক বন্ধ রেখে প্রতিবাদ সভা করব। প্রতিবাদ সভায় সকল স্বর্ণ ব্যবাসায়ী এবং কর্মচারীরা টিটু দেবনাথের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা ব্যবসায়ীদের হয়রানি বন্ধের আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!