- প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ০৬:১১ পিএম
চরফ্যাশনে শিক্ষামন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করলেন ইউএনও,৪ শিক্ষার্থী বহিস্কার
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি\ শিক্ষামন্ত্রী নকলকে জিড়ো ট্রলারেন্স ঘোষনার বাস্তবায়ন করলেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)রুমানা আফরোজ। কোন ছাড় নয়
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ভোলার চরফ্যাশন চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ কেন্দ্রে আলীম পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১০ টা থেকে বাংলা ২য় পত্র পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় নকল করায় দায়ে চরফ্যাশন কারামাতিয়া কামিল এম.এ মাদ্রাসার ১জন,ওমরপুর গাফুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১জন,চেয়ারম্যান বাজার আলীম মাদ্রাসার ১, দক্ষিণ আইচা রাব্বানিয়া আলীম মাদ্রাসার ১জনসহ মোট ৪ মাদ্রাসার ৪ শিক্ষার্থীকে বহিস্কার করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা(কেন্দ্র সচিব) অধ্যক্ষ মুহাম্মদ নুুরুল আমিন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুমানা আফরোজ এ তথ্য নিশ্চিত করে বলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহাদয়ের নির্দেশনানুযায়ী নকলকে জিড়ো ট্রলারেন্স ঘোষনা বাস্তবায়নে পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্ডুলীদের আন্তরিক প্রচেষ্টা ট্যাগ অফিসার,মাজিষ্ট্রেট,ভিজেলেস টিম কঠোরভাবে কেন্দ্রেগুলোতে মনিটোরিং করছেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে আলীমপরীক্ষায় নকল করায় দায়ে আইডিয়াল কলেজ কেন্দ্র থেকে ৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন,সিসি ক্যামেরা আওতায় নকল করার কোন সুযোগ নেই. পড়ালেখা করে পরীক্ষা কেন্দ্রে আসার পরামর্শ দেন।
চরফ্যাশন উপজেলা মোট ১০টি কেন্দ্রে ২০২৬ সালের এইচ এসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা ৩,৮০৩ জন।
ছবিঃ সংযুক্ত
ক্যাপশনঃ ভোলার চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল (ডিগ্রি) এই কলেজ কেন্দ্র থেকে ৪শিক্ষার্থী বহিস্কার।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!