- কামরুল সিকদার। ভোলা- জেলা প্রতিনিধি
- প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ০৯:৩২ পিএম
চরফ্যাশনে বিআরডিবি উদ্যোক্তা ও ক্ষুদ্র কৃষকের মাঝে ৮ লাখ টাকার চেক বিতরণ
ভোলার চরফ্যাশনে পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)দিবস উপলক্ষে উদ্যোক্তা এবং ক্ষৃুদ্র কৃষকের মাঝে ৮লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার(৬জুলাই) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম নয়ন।
এর আগে উপজেলা চত্তর থেকে একটি বণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্তর এসে আলোচনা সভা মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চরফ্যাশন উপজেলার কর্মকর্তা মো.হুমায়ুন করিব স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ ভুইয়া উপজেলা বিএনপির নেতা হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল,প্রেসক্লাব সম্পাদক কামাল গোলদার। এছাড়াও কৃষিকর্মকর্তা নাজমুল হুদাসহ এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক. বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গ্রামের উপকারভোগীরা।
এসময় বক্তরা বলেন, গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। একই সঙ্গে সততা, দায়িত্বশীলতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদে ৩জন উদ্যেক্তাকে ৩লাখ ৫০হাজার টাকা এবং ক্ষুদ্র ১৪ জন কৃষকে ৩০হাজার টাকা করে মোট ৪লাখ ২০হাজার টাকার ঋণের চেক দেয়া হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত উপকারভোগী এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!