- প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬ ০৯:১৭ এএম
চরফ্যাশন প্রেসক্লাব নতুন কমিটি গঠন, সভাপতি নিয়াজ ও সম্পাদক কামাল গোলদার
কামরুল সিকদার ভোলা জেলা প্রতিনিধি॥
চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬/২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৮ জুলাই ২০২৬ থেকে ২৮ জুন ২০২৮ পর্যন্ত নবগঠিত এ কমিটি দায়িত্ব পালন করবে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জুলফিকার মাহমুদ নিয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল গোলদার। আজ শুক্রবার(১৭ জুলাই) রাত ৯টায় চরফ্যাশন প্রেসক্লাব হলরুমে এই কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাব সাবেক সভাপতি ও চরফ্যাশন সরকারি কলেজ অধ্যাপক মিজানুর রহমান।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, দ্বিবার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রের ২৬ নম্বর ধারা অনুযায়ী নতুন কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। নবনির্বাচিত নেতৃবৃদ চরফ্যাশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর আগে ভোলা ৪(চরফ্যাশন মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংবাদিকদের আয়োজিত সাধারণ সভায় মোবাইল ফোনে ভিডিও কনফারন্সের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!