- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ ০২:০৯ পিএম
চরফ্যানের নারী ইউএনও রুমানা আফরোজ প্রশংসায় ভাসছেন।
কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥
২০২৫’-২৬ অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশন উপজেলায় খাল পুনঃখনন কাজে সাশ্রয় হওয়া ১ কোটি ২ লাখ ৩্৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এ উদ্যোগটিতে তিনি প্রশাসনিক মহল, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের প্রশংসায় ভাসছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাল পুনঃ খনন প্রকল্প বাস্তবায়নের সময় ব্যয় সাশ্রয়ের ফলে অবশিষ্ট অর্থ সরকারি আর্থিক বিধি অনুসারে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)রুমানা আফরোজ বলেন, সরকারি অর্থের প্রতিটি টাকার যথাযত হিসাব নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা,জবাবদিহিতা ও সঠিক ব্যয় নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব। সঠিক তদারকিতে খাল পূনঃখনন শেষে ১ কোটি ২ লাখ ৩্৫ হাজার টাকা সাশ্রয় হয়েছে মূলত তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া হয়েছে। কারণ সরকারি অর্থ জনগনের আমানত।তাই ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল বলছে,্উবৃত্ত অর্থ কোষাগার ফেরত দেওয়ায় এ ধরনের ্উদ্যোগ সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশানের ইতিবাচক দৃষ্টান্ত। তাঁদের মতে, সরকারি সম্পদ সুষ্টু ব্যবহারে চরফ্যাশনের ্ইতিহাসে এ্ই নির্বাহী কর্মকর্তা রুমানা ্আফরোজ নজির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!