- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ০৯:২৮ এএম
চোর বেঁধে মাথার চুল কেটে দিলো গ্রামবাসী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তালাবদ্ধ ভবনে চুরি করতে গিয়ে গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পরেছে চোর। উত্তেজিত জনতা চোরকে আটকের পর বেঁধে ন্যাড়া করে দিয়েছে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের। আটক চোর ইউসুফ হাওলাদার (২৫) একই ইউনিয়নের বাগমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের ব্যালকুনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙ্গে ভবনে প্রবেশ করে চোর ইউসুফ। ভবনে কেউ না থাকায় এবং বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভবনের আলমিরা ও আসবাবপত্র তছনছ করে ফেলে। এসময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে এসে ভবনের মধ্যে ভাংচুরের শব্দ শুনতে পায়। পরবর্তীতে লোকজন জড়ো হয়ে ওই ভবন থেকে চোর ইউসুফকে আটক করে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ৯৯৯ এর সংবাদে জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে কিংবা ভুক্তভোগি কোন পরিবার অভিযোগে দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!