- প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০১ পিএম
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে রিভলবার,পাইপগান উদ্ধার
ছাতক প্রতিনিধি ঃ
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের বাসিন্দা,দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল খালিকের বাড়ি থেকে একটি দেশীয় রিভলবার একটি পাইপগান,২টি কার্তুজ,৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ৩.৩০ ঘটিকার সময় পরিত্যক্ত অবস্থায় বাড়ির একটি খড়ের ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মো.আব্দুল খালিক খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র
ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সেনাবাহিনীর টহল টিমের সাথে অস্ত্র উদ্ধারের সময় ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্র জব্দ তালিকা মুলে ছাতক থানা হেফাজতে রাখা হয়েছে।এ ব্যাপারে থানায় জিডি(নং ১২৩৭) করা হয়েছে। ##
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!