- প্রকাশিত: ১১ মে ২০২৬ ০৯:৫৪ পিএম
দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন ঘাট দখল, বালু খেকো, সামাজিকভাবে ছেড়ে দেয়া ষাড় গরু জবাই করে বিক্রি ও বনভোজন করায় বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুল কবির ফরহাদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন।
ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেম্বার ফরহাদ প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে নানাভাবে দুর্নীতি করে আসছেন। তিনি দখল করেছেন ঘাট, বালু মহল দখল করে বালু উত্তোলন করছেন। সর্বশেষ তিনি সমাজের কল্যাণে ছেড়ে দেওয়া গরুটি পরিকল্পিতভাবে ধরে নিয়ে জবাই করা হয়েছে, যা সামাজিক ও নৈতিকভাবে চরম নিন্দনীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর তাকে বিএনপির সকল পথ থেকে বহিষ্কার ও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা এই দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যানের প্রত্যাহার ও চেয়ারম্যান পদে একজন প্রশাসক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
মানববন্ধনে অংশগ্রহণকারী রিয়াজ বলেন, “এটি শুধু একটি গরু জবাইয়ের ঘটনা নয়, বরং সামাজিক মূল্যবোধের ওপর আঘাত। আমরা এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি চাই।” ভুক্তভোগী মোঃ সোহেল হাওলাদার বলেন, “গরুটি এলাকার মানুষের সম্মিলিত সম্পদ ছিল। এটিকে এভাবে জবাই করে বিক্রি করা খুবই দুঃখজনক। আমি এর বিচার চাই।”
এদিকে, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন এলাকায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ সোহেল হাওলাদার (৪০)। তিনি বন্দর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ বছর আগে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে একটি ষাঁড় গরু ক্রয় করে সমাজে ছেড়ে দেন। গরুটি দীর্ঘদিন ধরে কাউনিয়া থানাধীন রাজাপুরসহ আশপাশ এলাকায় বিচরণ করছিল। বর্তমানে গরুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজাপুর চর এলাকা থেকে অভিযুক্তরা গরুটি ধরে নিয়ে যায়। পরে একই দিন রাত আনুমানিক ৩টার দিকে গরুটি জবাই করা হয়। পরবর্তীতে কিছু মাংস বিক্রি করা হয় এবং অবশিষ্ট মাংস অভিযুক্তদের মধ্যে ভাগ-বণ্টন করা হয়।
মামলায় অভিযুক্ত হিসেবে সায়েস্তাবাজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুল কবির ফরহাদসহ মোঃ শাহিন খান, মোঃ শিমুল, মোঃ জাহিদ হাওলাদার, মোঃ আলাউদ্দিন, মোঃ সজিব, মোঃ পারভেজ, মোঃ জালাল খান, মোঃ মাহবুব, মোঃ নয়ন ও মোঃ লিটন ঘরামী’র নাম উল্লেখ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!