- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ০৯:১০ পিএম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার
রিয়াজুল হক সাগর, রংপুর।
বিশেষ কায়দায় শরীরে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ২ জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রংপুর জেলা কার্যালয়ের পরিচালিত এক অভিযানে তাদের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন নাসনিয়া এলাকার ‘মেসার্স ওমর আলী ফিলিং স্টেশন’-এর সামনে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি বাসে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-র পরিদর্শক এস এম এলতাস উদ্দিনের নেতৃত্বে একটি দল ‘এ,আর ট্রাভেলস্’ নামের একটি যাত্রীবাহী বাসে (রেজিস্ট্রেশন নম্বর: রংপুর-জ ০৫-০০৯২) তল্লাশি চালায়। এ সময় বাসের বাম পাশের ১৭ ও ১৮ নম্বর সিটের দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের পরনে থাকা বোরকার ভেতরে কোমর জুড়ে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় আলাদাভাবে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
১. মোছাঃ রুবিনা বেগম (৪১), স্বামী- মোঃ মিনহাজুল ইসলাম, সাং- গোরকমন্ডল (৩ নং ওয়ার্ড, নাওডাংগা ইউপি), থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।
২. মোছাঃ সাবিনা ইয়াসমিন ওরফে ইয়াসমিন (২৫), স্বামী- মোঃ রুবেল, সাং- গোরকমন্ডল (৩ নং ওয়ার্ড, নাওডাংগা ইউপি), থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে মাদকদ্রব্য ছাড়াও তাদের ব্যবহৃত দুইটি বাটন মোবাইল ফোন (নবহপড় গড়ফবষ-এই২২২ ও খওঘঘঊঢ গড়ফবষ-খঊ১০২) সিমেটসহ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিএনসি-র পরিদর্শক এস এম এলতাস উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৯(ক) ও ৪১ ধারায় রংপুর মহানগরীর মাহিগঞ্জ মেট্রো থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!