- প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ০২:০১ পিএম
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত
২৭ জুলাই ২০২৬
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়, পরিবার ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ডোনার এইচ এম রফিকুল ইসলাম কাজল। তিনি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী। সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, উপস্থিতি, শৃঙ্খলা, পরীক্ষার ফলাফল এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিভাবকরাও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!