- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬ ০৬:১১ পিএম
বৃদ্ধা ভিক্ষুককে হাতুরিপেটার অভিযোগ মাদকসেবী দুই ভাইয়ের বিরুদ্ধে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ভিক্ষা করতে গিয়ে মাদকাসক্ত দুই জমজ ভাইয়ের হাতুরিপেটার শিকার হয়েছেন ছবুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা। পুলিশ অভিযান চালিয়ে মাদকাসক্ত ওই দুই জমজ ভাইকে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ আগষ্ট) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের। আহত বৃদ্ধা সবুরা মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের মৃত মো. শাহজাহানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বৃদ্ধা সবুরা বাদুরতলা গ্রামের শিমুল ও পলাশ আকনের বাড়িতে ভিক্ষা করতে আসলে তাকে বাসার মধ্যে ডেকে নিয়ে হাতুরিপেটা করে শিমুল ও তার জমজ ভাই পলাশ। এসময় বৃদ্ধার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধারের পর উপজেলা হাসপাতালে প্রেরণ করেন।
গ্রেপ্তারকৃতদের মা মুকুল বেগম বলেন, আমার দুই ছেলে মাদকাসক্ত এবং তারা প্রায়ই মাদক সেবনের টাকার জন্য আমাকে মারধর করে। তাদের ভয়ে আমি নিজের বাড়িতে থাকতে পারি না; আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাতে হয়। প্রতিবেশীরা বলেন, ছেলে দুইটা শিক্ষিত, অথচ মাদকাসক্ত হয়ে নানান অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের অপকর্মের প্রতিবাদ করলে তাঁরা প্রাণনাশের হুমকি দেয়। এজন্য ভয়ে তাদের কেউ কিছু বলেনা।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে জমজ দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সব চাইতে...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ভিক্ষা করতে গিয়ে মাদকাসক্ত দুই জমজ ভাইয়ের হাতুরিপেটার শিকার হয়েছেন ছবুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!