- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ ০৩:৪৯ পিএম
বরিশালে ভুয়া গোয়েন্দা সদস্য আটক
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
বরিশাল নগরীতে মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করেছে কারারক্ষীরা। তিনি কখনো সেনাবাহিনীর ইন্টেলিজেন্স স্টাফ, আবার কখনো ডিজিএফআই’র সাব-ইনস্পেক্টর পরিচয় দিয়ে নগরীতে নানা রকম প্রভাব বিস্তার ও চাঁদাবাজি করতেন।
শনিবার (২৩ আগস্ট) সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে ডেপুটি জেলারকে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এক কারাবন্দীর সাথে সাক্ষাৎ করার অনুরোধ করেন মেহেদী। বিষয়টি সন্দেহজনক মনে হলে ডেপুটি জেলার তার পরিচয়পত্র দেখতে চান। কিন্তু বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় কারারক্ষীরা তাকে আটক করে।
আটকের সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি ও সেনাবাহিনীর স্টিকারযুক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, ৫ আগস্টের পর থেকে তিনি বরিশালে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেদের গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি চালাতেন। এ কাজে তার সাথে কিছু ছাত্র সমন্বয়কও জড়িত ছিল, যারা মিলে একটি চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তোলে। বিভিন্ন এলাকায় ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করে পরে “সমাধান” দেওয়ার নামে অর্থ আদায় করতেন তারা।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, আটক মেহেদী হাসান শাওনকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে রেখেছিল গোয়েন্দা সংস্থার সদস্যরা। অবশেষে কারাগারে প্রতারণার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!