- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৯:১২ পিএম
বরিশালে ভাইদের বিরুদ্ধে ছয় বোনের জমি লিখে নেওয়ার অভিযোগ
রিপোর্টার ॥ ষড়যন্ত্র করে হয়রানী মূলক মামলা দায়ের, এবং ভূয়া রেকর্ড দেখিয়ে ৭ জন চাচাতো বোনের কাছ থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাতের পর আপন-৬ বোনকে বাদ দিয়ে মায়ের জমি দুই ভাইয়ের নামে দলিল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের মৃত আঃ মালেক হাওলাদারের দুই ছেলে মোঃ শজলুল হক ও মিজানুর রহমান নিজের মাকে ভুল বুঝিবে প্ররোচিত করে ২ ভাইয়ের নামে ২৫ থেকে ৩০ শতাংশ-জমি দলিল করে নিয়েছে।
বরিশাল সাব রেজিষ্ট্রি অফিসের দলিল নং-২৮৫৬/২২। জানা গেছে, মৃত আঃ খালেক হাওলাদারের দায়ের ৭৮/৯৩ নং বন্টন মামালার খাজলুল হক গং ছিল যেলেকারী। চাচাতো ৭ বোন হলেন, দেলোয়ারা বেগম, তাছলিমা বেগম, শহিনুর বেগম, জাকিয়া বেগম, হেলেনা বেগম, জিন্নাত জাহান ও নাজনীন সুলতানা শিশুদের প্রাপ্য জমির লোভ সামলাতে না পেরে মোঃ ফজলুল হক তার ছোট ভাই মিজানুর রহমানকে দিয়ে বরিশাল জেলা যুগ্ম জজ আদালতে একটি সানি মোকদ্দমা দায়ের করেন। যাহার নং-২৩/২১।
বিগত বৎসর ধরেমামলাটি সাক্ষীতে উঠলেও তালবাহানার মাধ্যমে সময় অতিবাহিত করার কারণে আদেশ দিতে দেরি হচ্ছে। গত ৯ জুলাই কোর্টে হাজিরা দিলে বিজ্ঞ বিচারক বলেন এতদিন সাক্ষী দেয়নাই কেন এবং সাক্ষী দেওয়ার কারণে ওইদিন বিকাল ৪টা পর্যন্ত মিজানুর রহমানকে অবরুদ্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
পরবর্তীতে মুচলেকা দিয়ে লিখিতভাবে স্বাক্ষী দাখিল করবেন বলে নিষ্কৃতি লাভ করেন। তাদের আপন বোনদের সম্পত্তি যাতে বুঝিয়ে দিতে না হয় সেই জন্য ষড়যান্ত মূলক মিথ্যা মামলা চালাইতেছেন বলে জানা গেছে। তারা ২ ভাই প্রভাবশালী বিধায় স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না। ফাজলুল হক ও মিজানুর রহমানের আপন বোন এবং চাচাতো-সাত বোন প্রশাসনের সাহায্য চেয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি একসময় রতনদী খাল ছিল গলাচিপার জনপদের প্রাণ। ভোর হলেই সারি সারি নৌকা ভিড়ত ঘাটে, ট্রলার আসত...
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!