- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬ ০১:১৯ পিএম
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
বরিশালে তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ সভার আয়োজন করে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে কাউনিয়া সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন মো. জাহিদুর রহমান এবং প্রকল্প সমন্বয়কারী শারমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএসের জেলা ইনচার্জ জালিজ মাহমুদ, এরিয়া ইনচার্জ মো. বশির আহমেদ, প্রকল্প কর্মকর্তা পঙ্কজ কুমার সরকার ও খোকন মিয়া। সভাটি সঞ্চালনা করেন আবদুল হাই জিন্নাহ।
সভায় বক্তারা রেইজ প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা এবং প্রকল্পের আওতায় সংশ্লিষ্টদের সুযোগ-সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ ওস্তাদের সঙ্গে শিক্ষানবিশদের সম্পৃক্ত করে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা রেইজ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্টরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায়...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ বিষয়ক সেমিনার “এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস”...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিরন ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ ফকিরকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!