- প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ০৬:২০ পিএম
যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধিঃ
আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এফবি বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগটির আয়োজনে অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সঠিক পথ ও সততা অবলম্বনের আহবান জানিয়ে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “জীবনে সফল হতে হলে সত্য ও সঠিক পথ বেছে নিতে হবে। কর্মজীবনে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের বাসস্থান, যেখানে নানা ধরনের অভিজ্ঞতা ও পথের সম্মুখীন হতে হয়; সেখান থেকে সঠিক পথ বেছে নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত তোমাদের। তিনি আরও বলেন, স্বল্প সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, এ তিনটি বিষয়ে প্রশাসন অনড় এবং সবার সহযোগিতা কামনা করেন।”
এফবি বিভাগের চেয়ারম্যান এ. এইচ. এম. শাহারিয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, এফবি বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস, মো. শাহনুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে এফবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এফবি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃআলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনার তালতলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UzDMC) সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!