- প্রকাশিত: ৫ জুন ২০২৬ ০৬:৩৫ পিএম
কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ
রুস্তম ফারাজী, কেশবপুর
যশোরের কেশবপুরে ১২০ জন প্রান্তিক খামারিকে নিয়ে গবাদি প্রাণির সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে যশোর-১ অঞ্চলের কেশবপুর এলাকার সাগরদাঁড়ি শাখার ওই খামারিদের প্রশিক্ষণ প্রদান করা হয়। একইসাথে অ্যানথ্রাক্স টিকাদান কার্যক্রম পরিচালনা এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার ভৈরব বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন এবং শাখা ব্যবস্থাপক নিজাম উদ্দিন। কার্যক্রমটির সার্বিক তত্ত¡াবধান করেন এক্সটেনশন অফিসার উজ্জ্বল কুমার দাস। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এলএসপি সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশিক্ষণে গবাদি প্রাণির রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা নিশ্চিত করা, অ্যানথ্রাক্সসহ সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!