- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬ ০৯:২১ এএম
রংপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর, রংপুর।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে প্রথমে জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক এমপি শাহিদার রহমান জোসনা, বিএনপি নেতা লিটন পারভেজসহ অন্যরা।
এরপর মহানগর বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ উন-নবী ডনসহ মহানগরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে। দেশের স্বার্থে কোন আপোষ করেননি বলে তিনি আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছেন।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন-দর্শনকে ধারণ করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের আস্ফালনকে মোকাবেলা করতে হবে।
এ সময় বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগরের আয়োজনে আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শনিবার বিকাল চারটায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রংপুর মহানগর মহিলা দলের সভাপতি দেশের খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন ,রংপুর মহানগর বিএনপির সদস্য সাংবাদিক নেতা সালেদুজ্জামান সালেক, জাসাস নেতা হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন রংপুর মহানগর ওলামা দলের সদস্য সচিব মো. জামাল উদ্দিন।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী পরিবহন, বিদ্যুৎ উৎপাদন—প্রায়...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মিটু খলিফা নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর বসতঘরের দরজা ভেঙ্গে দেশীয় অ¯্ররে মুখে জিম্মি করে স্বর্নালংকার ও নগদ টাকা...
-
স্টাপ রিপোর্টারঃ বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আহ্বায়ক জাতীয় দৈনিক জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক গণকণ্ঠের শার্শা উপজেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!