- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ ০৫:৪৩ পিএম
বরিশালে কর্মজীবী নারী ও শিশুদের সাথে মতবিনিময়ে শ্রম সচিব
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
বরিশালে কর্মজীবী নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নগরীর কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্কে সমাজসেবা অধিদপ্তর অনুমোদিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোস্যাল নেটওয়ার্ক ফর ডিসএ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি) এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সচিব এসএনডিসি’র পাঠশালার কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মজীবী নারী ও শিশুদের সাথে সরাসরি মতবিনিময়ে অংশ নেন। শুরুতেই পাঠশালার শিশুরা গাছ উপহার দিয়ে সচিবকে স্বাগত জানায়। পরে তিনি শিশু ও তাদের মায়েদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন।
এসময় সচিব বলেন “আপনারা মায়েরা নিজের কষ্টের বিনিময়ে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলছেন। কিন্তু অনুরোধ থাকবে—শিশুদের যেনো শিশুশ্রমে না জড়ানো হয়। শিক্ষার সুযোগ দিন, একদিন তারাই আপনাদের শক্ত ভরসা হয়ে উঠবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোঃ কামাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, এসএনডিসি’র উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, সভাপতি শফিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক তানজীল ইসলাম শুভসহ সংগঠনের সদস্যরা।
পরে সচিব এ এইচ এম সফিকুজ্জামান কীর্তনখোলা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করেন এবং শিশুদের সঙ্গে কিছু আনন্দঘন সময় কাটান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!