- প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ০৬:৫৯ পিএম
বরিশালে ফরচুন সুজ শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশালের বিসিক শিল্পনগরীর জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিক্ষোভ করেছেন। দুপুর ১২টার দিকে কয়েক হাজার শ্রমিক একযোগে কারখানা থেকে বের হয়ে প্রধান সড়কে অবস্থান নিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত জানা যায়, শ্রমিকরা সড়কে নেমে বকেয়া বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আনসার সদস্য ও প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা তাদের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকরাও পাল্টা প্রতিরোধে নামলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, আগস্ট শেষ হলেও জুলাই মাসের বেতন এখনো মেলেনি। উপরন্তু বেতন দাবির কারণে কয়েকজন শ্রমিককে আটকিয়ে মারধরের অভিযোগও রয়েছে। এসব ঘটনার প্রতিবাদেই বৃহস্পতিবারের আন্দোলন।
অন্যদিকে, ফরচুন সুজের ডিজিএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, বাইরের একটি গোষ্ঠী শ্রমিকদের উসকে দিয়েছে। তবে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে বিকেলের মধ্যেই বকেয়া বেতন পরিশোধ করা হবে। এ আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা শান্ত হন।
কাউনিয়া থানা পুলিশের ওসি নাজমুল নিশাত বিকেল সাড়ে ৩টার দিকে জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কারখানা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!