- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ০৯:৩০ এএম
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের পেশাজীবী সংগঠন ‘বার্তা সম্পাদক ফোরাম-বরিশাল’ (বিবিএসএফ)-এর পরিচিতি সভা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের সাংবাদিক মাইনুল হাসান মিলনায়তনে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক মতবাদের সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের বার্তার প্রকাশক কাজী মেহেরুন্নেসা, সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক প্রথম সকালের সম্পাদক কাজী আল মামুন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সাপ্তাহিক জাগো নারীর সম্পাদক গোপাল সরকার, দৈনিক আজকের বরিশালের সম্পাদক খলিলুর রহমান, দৈনিক দেশ জনপদের সম্পাদক মির্জা রিমন, দৈনিক সত্য সংবাদের সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সাল, দৈনিক বরিশাল ২৪ ঘণ্টার সম্পাদক কামরুজ্জামান লাবু, দৈনিক তারুণ্যের বার্তার সম্পাদক আহমেদ রনি, বরিশাল মুখপাত্রের সম্পাদক জুবায়ের হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বরিশাল প্রতিদিনের বার্তা প্রধান জিয়া শাহীন এবং সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পথিক মোস্তফা।
প্রধান অতিথি আমিনুল ইসলাম খসরু বলেন, “বার্তা সম্পাদক হচ্ছে ফুলবাগানের মালি। তাদের হাতেই অগোছালো সংবাদগুলো সুন্দরভাবে সাজানো হয়।”
বিশেষ অতিথি নুরুল আলম ফরিদ বলেন, “বার্তা সম্পাদকরা পত্রিকার প্রাণ, তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।”
অন্য বক্তাদের মধ্যে কাজী মেহেরুন্নেসা বলেন, “বার্তা সম্পাদকরা আমাদের পরিবারের অংশ, তাদের সহযোগিতা করা আমাদের কর্তব্য।” এস এম জাকির হোসেন বলেন, “বার্তা সম্পাদক ছাড়া একটি পত্রিকার পূর্ণতা হয় না, যেকোনো সমস্যায় প্রেসক্লাব তাদের পাশে থাকবে।” কাজী মিরাজ মাহমুদ বলেন, “বার্তা সম্পাদক ছাড়া পত্রিকা অসম্পূর্ণ, আর এই সংগঠনের মাধ্যমে সবাই এক ছাতার নিচে এসেছে।”
সভায় বিভিন্ন সম্পাদক-প্রকাশকরা সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন এবং বার্তা সম্পাদকদের অধিকার নিশ্চিতকরণে একযোগে কাজ করার আশ্বাস দেন।
এই বিভাগের আরো খবর
-
খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে নিজ বাড়ির সৌচাগার থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বোরহানউদ্দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের জীবন...
-
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!