- প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫ ০২:২৮ পিএম
বরিশালে আলোচিত লিটু সিকদার হত্যা মামলার ২ নম্বর আসামি মিলন গাজী গ্রেপ্তার
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশালে আলোচিত লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মিলন গাজী (৩২) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির উত্তরখান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মিলন গাজী এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, গত ৩১ জুলাই পূর্ববিরোধের জেরে মো. লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে অসংখ্য সাক্ষীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে মিলন গাজীকে দ্বিতীয় আসামি করা হয়েছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মিলনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!