- প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৭:৪৬ পিএম
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৩৭ হাজার টাকা
বরিশাল
বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। অভিযানটি পরিচালিত হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরিশাল জেলার গোপন তথ্যের ভিত্তিতে।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীট ব্যবহার, টেস্ট রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি এবং যথাযথ সনদ ছাড়াই সেবা প্রদানের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, দি হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেস ৭ হাজার টাকা, মেট্রো ডায়াগনস্টিক সেন্টার ২০ হাজার টাকা, সাউথ এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস ১০ হাজার টাকা।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সদস্যরা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হন যে, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ কীট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিম্নমানের চিকিৎসাসেবা দিয়ে আসছিল।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ধরনের অসাধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বিভাগের আরো খবর
-
জিয়া নগর প্রতিনিধি ঃপিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানী বাজারে প্রতি সপ্তাহে তিনদিন মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য ঠিকমতো সময়ে দোকান...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।বাংলাদেশ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করে দেশের গৌরবময় এক অর্জনের স্বাক্ষর রেখেছেন কেশবপুরের কৃতি সন্তান বাচ্চু রহমান।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!