- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ১১:৩৩ এএম
বরিশাল সফরে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যানের বার্তা: সুশাসন শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেছেন, “প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ হচ্ছেন একজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রথম স্তর। সুশাসিত দেশ গড়ার কাজ এখান থেকেই শুরু হয়। ভালো মানুষ গড়ে উঠলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব। ভবিষ্যতে এ উদ্যোগ আরও জোরালো হবে।”
সোমবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন শেষে বিশিষ্টজনদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি সংক্ষিপ্ত সফরে বরিশাল জেনারেল হাসপাতাল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর বরিশাল কার্যালয় পরিদর্শন করেন।
সকাল ১১টার দিকে তিনি বরিশাল জেনারেল হাসপাতালে পৌঁছান। এ সময় মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়ালসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ে চিকিৎসা সেবা নিয়ে মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, “হাসপাতালের চলমান কার্যক্রম ও চিকিৎসা সেবার মান উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।”
এছাড়া জেমস গোল্ডম্যান নগরীর প্যারারা রোডে অবস্থিত সনাক-টিআইবি কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি টিআইবি’র বর্তমান প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি গাজী জাহিদ হোসেন, শাহ শাজেদা, শুভংকর চক্রবর্তী এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আশফাকুর রহমান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!