- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ০৩:১১ পিএম
বরগুনায় জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ এসসিজিজিপি প্রকল্পের আওতায় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সূশাসন শক্তিশালীকরণ- এসসিজিজিপি প্রকল্পের আওতায় সাংবাদিকদের জন্য ক্লাইমেট ফাইন্যান্স ও ইন্টিগ্রিটি প্রশিক্ষণ।
শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ক্লাইমেট ফাইন্যান্সের উৎস, ব্যয়, অনিয়ম ও জবাবদিহিতা বুঝে প্রতিবেদনে সাংবাদিকগণ প্রয়োগ করতে পারেন সেই উদ্দেশ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ ও দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেন।
প্রশিক্ষণে আলোচনার মধ্যে ছিল, জলবায়ু প্রকল্পের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে, এর হিসাব কিভাবে সংরক্ষণ করা হচ্ছে ও সাংবাদিক হিসেবে এই হিসাব খুঁজে জনসমক্ষে প্রকাশ করা জরুরী কিনা। বাজেট বিশ্লেষণ, অনিয়ন/ঝুঁকি কোথায় হতে পারে, সাংবাদিকরা কিভাবে ফাইন্যান্স মনিটরিং করবে, সরকারি রিপোর্ট, স্থানীয় জনগণের মতামত, বাজেট বনাম বাস্তব কাজ, কোন খাতে অর্থ অপব্যবহার বা অসচ্ছতা সবচেয়ে বেশি, সাংবাদিক হিসেবে কোন দিকগুলো তদন্তের জন্য অগ্রাধিকার পাবে, কিভাবে এই বিষয়গুলো খুঁজে বের করবে ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যাপক আলোচনা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা গ্রীন একান্টিবিটি ওয়েল ফেয়ার ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহায়তায় ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে বরগুনা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকল্পের কর্ম এলাকা হল বরগুনা জেলার সদর উপজেলার আটটি ও বেতাগী উপজেলার আটটি ইউনিয়ন এবং পটুয়াখালী জেলার সদর উপজেলার আটটি ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়ন।
এ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে জলবায়ু সুশাসনের জন্য সঙ্ঘবদ্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা সংশ্লিষ্ট সরকারি দপ্তর গুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা শক্তিশালী করনের জন্য সামাজিক নিরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি পাবে। বৃহত্তর ও সচেতন জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য জলবায়ু সুশাসন সংশ্লিষ্ট সাংবাদিকগণ অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি ও প্রকাশ করবেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং কর্মকর্তাগণ প্রাসঙ্গিক সরকারি সেবা প্রদান ও নীতি অনুযায়ী জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের অধিকতর সংবেদনশীল, জবাবদিহিতামূলক, স্বচ্ছ এবং দায়াবদ্ধ হবে। দুর্যোগ, প্রস্তুতি, প্রশমন, জরুরি ব্যবস্থা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন এবং জলবায়ু সুশাসন কর্মসূচি বাস্তবায়ন দায়িত্ব রত কমিটিগুলো সক্রিয়ভাবে তাদের ভূমিকা ও দায়িত্ব পালন করবে বলে
ওয়েব ফাউন্ডেশন কর্তৃপক্ষ মনে করেন।
প্রশিক্ষণে ফ্যাসিলিলেটরের দায়িত্ব পালন করেন ওয়েব ফাউন্ডেশনের এসসিজিজিপি প্রকল্পের বরগুনা সদরের প্রকল্প কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ও কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মনিরুল ইসলাম।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি একসময় রতনদী খাল ছিল গলাচিপার জনপদের প্রাণ। ভোর হলেই সারি সারি নৌকা ভিড়ত ঘাটে, ট্রলার আসত...
-
রাহাদ সুমন:কম খরচে অধিক লাভের আশায় বরিশাল কৃষি অঞ্চলে দ্রুত বাড়ছে সয়াবিনের আবাদ। চলতি ইরি-বোরো ও রবি মৌসুমে বিভাগে সয়াবিনের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!