- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ০১:৫২ পিএম
বরগুনায় যৌতুক ও নির্যাতন মামলায় পৌর প্রকৌশলী দুই বছরের কারাদণ্ড
সোহাগ হাওলাদার বরগুনাঃ
স্ত্রীর দায়ের করা যৌতুক ও শারীরিক নির্যাতনের মামলায় বরগুনা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম শিপন (৪৫)–কে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি পৌরসভায় বিদ্যুৎ ও পানি তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রনজুয়ারা সিপু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ভুক্তভোগী নারীর সঙ্গে শিপনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। চার বছর আগে ঘর নির্মাণের জন্য শ্বশুরের কাছ থেকে তিন লাখ টাকা আনতে স্ত্রীকে বাধ্য করেন তিনি। এরপর গত বছর ফ্ল্যাট কেনার জন্য ৩০ লাখ টাকা দাবি করলে স্ত্রী অস্বীকৃতি জানান। এ নিয়ে তাকে মারধর করা হলে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শিপনকে দোষী সাব্যস্ত করেন।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী আব্দুল ওয়াসী মতিন বলেন, “এই রায় আইনগতভাবে সঠিক হয়নি। বাদী দীর্ঘদিন পিত্রালয়ে আছেন, তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়নি। মিথ্যা তথ্য দিয়ে কাল্পনিক মামলা করা হয়েছে। মাত্র তিনজন সাক্ষীর ভিত্তিতে রায় হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।”
অন্যদিকে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি রনজুয়ারা সিপু জানান, “যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)–এর ১১(গ) ধারায় সাইফুল ইসলামকে দুই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!