শিরোনামঃ

বরগুনায় স্কুল ছাত্রের উপর কিশোর গ্যাংদের হামলার বিচারের দাবিতে মানববন্ধন



সোহাগ হাওলাদার,বরগুনা: 

বরগুনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরগ্যাংদের হামলার শিকার স্কুলছাত্র বায়জিদ। হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয়রা। 


সোমবার (১৮ আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের প্রধান সড়কে ঘন্টাব্যাপী শিক্ষার্থী ও স্থানীয়রা এ মানববন্ধন অংশগ্রহণ করে। 



উল্লেখ্য, গত ১২ আগস্ট বরগুনা গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী বাইজিদ (১৪) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে অবরুদ্ধ করে ধুপতি নামক স্থানে  কিশোরগ্যাংরা ৯/১০ জনে মিলে এলোপাতাড়ি ভাবে মারধর করে  পরে ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে দেয়।  এতে বাইজি গুরুতর আহত হয় । পরে বায়জিদকে হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় দশজনকে আসাম করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। 



মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর গ্যাংদের উৎপাত বেড়েই চলেছে। তাদের ভয়ে শিক্ষার্থীরা স্কুলে আসতে চাচ্ছে না। তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। যাতে করে ভবিষ্যতে তারা বড় ধরনের অপকর্মে লিপ্ত না হয়। এই সকল কিশোরগ্যাং যতোক্ষণে আটক করা না হবে ততক্ষণে আমরা স্কুলে ফিরব না। 



মানববন্ধনে উপস্থিত ছিলেন, গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ কয়েক শত  শিক্ষার্থীও  স্থানীয়রা ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?