- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ০৬:৩২ পিএম
বরগুনায় শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ১২ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করার অপরাধে ধর্ষক মহসিন কাজী(৪৩) কে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ডে দন্ডিত করেছে আদালত। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক বছরের জেলের আদেশ দেয় আদালতের বিচারক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সোমাবার সকাল সাড়ে ৬টায় মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে ধর্ষক মহসিন কাজী প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে গলায় চাকু ধরে নিয়ে খালের পাশে ঝোপঝাড়ের মধ্যে কলাপাতা বিছিয়ে ধর্ষণ করে। এঘটনার পর ভিকটিম বাড়িতে তার মাকে বললে সে ধর্ষক মহসিন কাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় মামলা করে।বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে মামলায় রায় দিয়েছেন আজ।
ধর্ষণ মামলার বাদী ও ভিকটিমের মা মাফুজা বেগম এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ।
এবিষয়ে নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা শিপু বলেন, মামলাটি একটি চাঞ্চল্যকর ঘটনা। একজন শিশুকে মক্তবে যাওয়ার সময় মৃত্যুদণ্ডে দন্ডিত আসামি ধরে নিয়ে ধর্ষণ করার ঘটনা একটা গর্হিত অপরাধ। আদালতে আমি অপরাধীর এই অপকর্ম রাষ্ট্রে পক্ষে প্রমাণ করাতে পেরেছি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!