- প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ০১:১৭ পিএম
বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সমাবেশ ও মানববন্ধন
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বরগুনায় সর্বস্তরের
নাগরিকবৃন্দের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে অন্তত সহস্রাধিক সর্বস্তরের লোকজন এতে অংশ নেন।সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহাল না হলে জেলার মানুষ উন্নয়নবঞ্চিত হবে।
বক্তারা আরো বলেন, বিগত ওয়ান ইলেভেনের সরকার একটা পক্ষকে রাজনৈতিক সুবিধা দেয়ার মানসে বরগুনার তিনটি আসনকে হীন স্বার্থ চরিতার্থের অপপ্রয়াস হিসেবে দুটি আসন করে। বরগুনার ভৌগলিক অবস্থান, জনসংখ্যা ও আয়তন ইত্যাদি ক্রাইটেরিয়া অনুযায়ী অবশ্যই বরগুনায় তিনটি আসন থাকার কথা কিন্তু দুর্ভাগ্যবশত একটা চক্র তিনটি আসন থেকে দুটি আসন করে বরগুনার মানুষকে উন্নয়ন বঞ্চিত করে।
বক্তারা বর্তমান সরকারের নিকট জোর দাবি করে বলেন, বরগুনার তিনটি আসন বহন না করলে বড় ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে অঞ্চলের মানুষ বাধ্য হবে।
জনসমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম টিটু, সাংবাদিক মোশাররফ হোসেন, ঢলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা, জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, বরগুনা জেলার আয়তন ১ হাজার ৮৩১ দশমিক ৩১ বর্গকিলোমিটার। ছয়টি উপজেলা নিয়ে জেলার জনসংখ্যা প্রায় ১২ লাখ ৫০ হাজার। স্বাধীনতার পর থেকে বরগুনা জেলায় তিনটি আসন ছিল। বরগুনা সদর ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা-১, পাথরঘাটা ও বামনা নিয়ে বরগুনা-২ এবং আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-৩ আসন গঠন করা হয়েছিল।
কিন্তু ২০০৮ সালের ১০ জুলাই তৎকালীন ১/ ১১ সরকার সমর্থিত নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে বরগুনা জেলার তিনটি সংসদীয় আসনকে ভেঙে দুটি সংসদীয় আসনে বিন্যস্ত করে। নতুন করে বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে বরগুনা-১ এবং পাথরঘাটা, বেতাগী ও বামনা নিয়ে বরগুনা-২ আসন গঠন করা হয়। স্থানীয়দের অভিযোগ, এতে জেলার মানুষ উন্নয়নবঞ্চিত হয়।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন পুনর্বহাল না করে খসড়া গেজেট প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে ১০ আগস্ট বরগুনা জেলার ১৩০ জন তিনটি আসন ফেরানোর দাবিতে আপিল করেন। আগামীকাল (২৫ আগস্ট) ওই আপিলের শুনানির দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।
বরগুনা জেলা বিএনপির সদস্য ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, সুষম উন্নয়ন ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর সংসদে তুলে ধরতে হলে তিনটি আসন পুনর্বহাল জরুরি।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে নির্বাচন কমিশন বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করবেন বলে আমরা বিশ্বাস করি।
সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা এডভোকেট মুরাদ খান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ২৬ এপ্রিলের আগ পর্যন্ত একমাস পটুয়াখালী জেলা ছিল মুক্তাঞ্চল সেসময় সংগ্রাম পরিষদ বর্তমান সরকারি মহিলা কলেজে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি নির্বাচন অত্যন্ত কাছাকাছি সময়ে এসেছে। আমরা কেন্দ্রের সিন্ধান্তের জন্য অপেক্ষা করব। জোট এবং কেন্দ্র যেকোন সিন্ধান্ত...
-
স্টাফ রিপোর্টারঃবরগুনায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বামনা সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম লিটনকে কুপিয়ে গুরুতর...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃশিক্ষার্থীদের মেধা বিকাশ ও গণিতে আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে বরগুনায় গঠিত হয়েছে বরগুনা ম্যাথ ক্লাব (BMC)। রবিবার সন্ধ্যায় বরগুনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!