- প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ০৭:২২ পিএম
বরগুনার তালতলীতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সমিটার চুরি
মংচিন থান, তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের মোমোশেপাড়া এলাকায় নবনির্মিত সাব-রেজিস্ট্রার কার্যালয়টি বুধবার উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু উদ্বোধনের আগেই রাতের আঁধারে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থাকা বৈদ্যুতিক খুঁটির তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দারা থানা-পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও দলিল লেখক দুলাল মিয়া বলেন, 'সকালে এসে দেখি অফিসের সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সমিটার নেই। উদ্বোধনের আগের রাতে এমন চুরির ঘটনা রহস্যজনক। ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি।'
এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ উপ-স্টেশনের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ইমরান শেখ বলেন, 'বিষয়টি আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি।'
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, 'ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।'###তাং২২-১০-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!