- প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ০৮:৩৮ পিএম
বরগুনার তালতলীতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
মংচিন থান, তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় তালতলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য বাছাই টিমের সদস্য সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও জেলার সদস্য যাচাই বাছাই টিমের সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ খান,বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অসীম প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন।
বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। এজন্য নতুন সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।###তাং১৬-০৮-২০২৫ইং
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!