শিরোনামঃ

বরগুনার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটক, উদ্ধার অভিযান চলছে



সোহাগ হাওলাদার,বরগুনাঃ

বরগুনার তালতলী উপজেলার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় তীব্র স্রোতে ভেসে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ উদ্ধার অভিযান চলছে। 


মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম তদারকি করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম।

নিখোঁজ পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আসাদুলসহ চার বন্ধু শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। সৈকতে কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় নিম্নচাপের কারণে সাগরে প্রবল ঢেউ ও তীব্র স্রোতের সৃষ্টি হলে তারা সবাই ভেসে যান। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন। 


প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল দীর্ঘ সময় সমুদ্রে মাছ ধরার জন্য স্থাপন করা একটি খুঁটি আঁকড়ে ধরে ছিলেন। পরে একপর্যায়ে তিনি খুঁটি ছেড়ে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। 


এবিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, "দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে সমুদ্রে নামলে আসাদুল নামে এক কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?