- প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ১২:৪৭ পিএম
বরগুনার গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন ৬৭ হাজার গ্রাহক
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার একটি পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগুনে সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, খেজুরতলা গ্রিড সাবস্টেশন থেকেই বরগুনা সদর উপজেলার পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দের পর সাবস্টেশনের ৬ নম্বর ফিডারে আগুন লাগে। আগুনের স্থায়িত্ব ছিল মাত্র ১ থেকে ২ মিনিট। তবে এতে বিভিন্ন ফিডার, বৈদ্যুতিক তারের সংযোগ ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।এর ফলে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে আমরা অফিসেই ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে এসে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এছাড়া বেশ কিছু তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করতে হবে। আমাদের প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। রাতেই বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব না হলেও মঙ্গলবার সকালের মধ্যে সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কারণ বলা সম্ভব নয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!