- প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ০১:৫৬ পিএম
বরগুনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার রফিকুল ইসলামের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধ
বরগুনা জেলা প্রতিনিধ:
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বরগুনার কনসালটেন্ট ফিজিও থেরাপিষ্ট ডাক্তার মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান ও বদলীর আদেশ বাতিলের দবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন মহল ও ভূক্তভোগী রোগীরা।
(২ নভেম্বের) রবিবার সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বরগুনা আজিজিয়া ডিজিটাল মিডিয়ার প্রোপ্রাইটার আবদুল আজিজ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক ব্যবসায়ী আলাউদ্দিন আবেদ, ভূক্তভোগী রোগী কালাম মোল্লা, আনছার আলী, নারায়ন চন্দ্র প্রমূখ।
এ সময় তারা বলেন, ডা: রফিকুল ইসলাম আছেন বলেই আমরা রোগীরা সুস্থ আছি তার মতো সেবা এখন পযন্ত কেউ দেয়নি। একটি মহল তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা তার বদলি প্রত্যাহার চাই।
পরে বরগুনার জেলা প্রশাসক শফিউল আলমের মাধ্যমে সমাজসেবা সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার পরিস্থিতি বিবেচনায় একই দিনে জেলা প্রশাসক (ডিসি) মো: আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো:...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক ব্যক্তি...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!