- প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ০৩:৩৬ পিএম
বোরহানউদ্দিনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি:
“মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা”— এ প্রতিপাদ্যকে ধারণ করে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বশির আহমেদ এবং বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহমাদুল্লাহ আনসারী প্রমুখ।
বক্তারা বলেন, বিগত বছরের তুলনায় এ বছর ফলাফল কিছুটা নিম্নমুখী হয়েছে, যা আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা। শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষকের অভাব, অভিভাবক ও শিক্ষকের মধ্যে যোগাযোগের ঘাটতি, শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি এবং নানা সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ এ পরিস্থিতির অন্যতম কারণ।
তারা আরও বলেন, শুধু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্যার সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কার্যকর সমন্বয়, নিয়মিত পাঠদান ও পাঠগ্রহণ, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং ধারাবাহিক পর্যবেক্ষণের মাধ্যমে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব। বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে ভবিষ্যতে ফলাফলের ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা ও ভালো ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে আত্মসমালোচনামূলক বক্তব্য গ্রহণ করা হয় এবং মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপজেলায় ফলাফলের ভিত্তিতে শ্রেষ্ঠ স্কুল হিসেবে সম্মাননা লাভ করে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে সম্মাননা পায় বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা।
উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় বোরহানউদ্দিন উপজেলায় মোট ২,৮০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১,৬১২ জন কৃতকার্য হয় এবং ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!