- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ০৫:৪৭ পিএম
বোরহানউদ্দিনে বেনামী অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বেনামী অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে ইউনিয়নের স্থানীয় শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউনিয়নের মাতাব্বর বাড়ির সৈয়দ আহমেদ মাতাব্বরের আট ছেলে এবং জালাল আহমেদ মাতাব্বরের দুই ছেলের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি বেনামী অভিযোগ করা হয়। এতে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষোভ সৃষ্টি হয়।
এর প্রতিবাদে এলাকাবাসী প্রথমে মানববন্ধন করেন, পরে একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বক্তারা অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মাতাব্বর পরিবারকে হেয় করার চেষ্টা করছে।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই পরিবারটি এলাকায় সুনামের সঙ্গে বসবাস করছে। হঠাৎ করে তাদের বিরুদ্ধে এমন বেনামী অভিযোগ মেনে নেওয়া যায় না। এ সময় এলাকাবাসী অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!