- প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৩০ পিএম
বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ১০ বছর পর হেলিকপ্টারযোগে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নিতে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামের বাড়ীতে এসেছেন সৌদি আরব প্রবাসী শাহাবুদ্দিন মিয়া।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দীর্ঘ ১০ বছর পর সৌদি আরব থেকে বিমান যোগে রাজধানী ঢাকায় নেমে হেলিকপ্টারে চড়ে এলাকা আসেন তিনি।
সৌদি প্রবাসী শাহাবুদ্দিন মিয়া মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে। তিনি মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক।
গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টরে চড়ে এলাকায় আসায় আলোচনার জন্ম দিয়েছেন সৌদি প্রবাসী এই বিএনপি নেতা।
জানাগেছে, দীর্ঘ এক দশক আগে সৌদি আরবে পাড়ি জমান মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন মিয়া। এরপর তিনি আর দেশে ফিরেননি। গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ও দেশের পট পরিবর্তনের পর সিদ্ধান্ত নেন তিনি দেশে ফিরবেন। সেই সিদ্ধান্ত থেকেই আজ সকালে সৌদি আবর থেকে ফাকায় আসেন শাহাবুদ্দিন মিয়া। পরে তিনি হেলিকপ্টারে করে নিজগ্রাম মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরেন তিনি। এসময় তাকে বহন করা হেলিকপ্টারটি কাশালিয়া পূর্বপাড়া নিবাসী সাংবাদিক ফকির মিরাজ আলী শেখের বাড়ি সংলগ্ন উন্মুক্ত মাঠে অবতরণ করেন।
হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিন মিয়ার বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তানসহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন।
অবতরণের পর শাহাবুদ্দিন মিয়া হেলিকপ্টার থেকে বাইরে এলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে এলাকার যুব সমাজের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়। এসময় এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও প্রবাস ফেরত শাহাবুদ্দিন মিয়ার চাচা ফকির মিরাজ আলী শেখ, জলিরপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আজগর মিয়া, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাফিকুল ইসলাম ফকির, সিনিয়র সহ-সভাপতি শহীদ সিকদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন টিকাদারসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হেলিকপ্টার আসার পর তীব্র শীত উপেক্ষা করে মাঠে উপস্থিত হয় শিশু-যুবকসহ নানা বয়সের মানুষ। শাহাবুদ্দিন মিয়াকে ও হেলিকপ্টারটি দেখার জন্য হুরোহুরি করেন তারা।
প্রবাস ফেরত মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন মিয়া বলেন, গত ১০ বছর আগে দেশ ছেড়ে সৌদি আরবে গিয়ে ছিলাম। সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়ার জন্যই দেশে ফিরেছি।
তিনি আরো বলেন, দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। বিএনপি'র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য নির্বাচিত হলে মুকসুদপুর ও কাশিয়ানীর ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। #
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!