- প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫ ০৬:৫৭ পিএম
বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপসহ মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।
সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির যেসব শিক্ষার্থী ফুল ফান্ডেড স্কলারশিপসহ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন, তাদের সম্মানে আগামী ৩ আগস্ট ২০২৫ খ্রি. (রবিবার ) বিকাল ৪:০০টা থেকে প্রশাসনিক ভবনের চ্যান্সেলর সেমিনার কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে একটি অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে।
এই আয়োজনে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!