- প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ১১:১০ পিএম
ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ: চেয়ারম্যান হলেন মো. ফরহাদ উদ্দীন
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন।
রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আগামী তিন বছরের জন্য ফরহাদ উদ্দীনকে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য এ নির্দেশনা প্রদান করা হয়। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেনের স্থলাভিষিক্ত হন।
মো. ফরহাদ উদ্দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের এপ্রিলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি ক্যাম্পাস সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন জনাব মো. ফরহাদ উদ্দীন।
এই নিয়োগ বিভাগের শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে আনন্দ ও আশাবাদের সঞ্চার করেছে। সবাই আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে বিভাগ এগিয়ে যাবে নতুন দিগন্তে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!