- প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ০১:৩৫ পিএম
বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে, আহত-১০
কামরুল হাসান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতির চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ১০জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীরা জানিয়েছেন, চেয়ারম্যান পরিবহনটি ১১জন যাত্রী নিয়ে বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উপজেলার আফছেরের গ্রেজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায়। যাত্রীদের অভিযোগ, বাউফল-বগা সড়কটি অপক্ষোকৃত সরু। তারপরেও গাড়ির চালকরা বেপরোয়া ভাবে গাড়ী চালায়। বেপরোয়া চালানোর কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এদের নিয়ন্ত্রনে সংশিষ্ট প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দাবী জানান।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!